বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩১ পিএম
কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে নবাগত এডহক কমিটির পরিচিতি সভার শুরুর আগেই শিক্ষকদের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি মো. আল মাসুদ গাজীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দকেও ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মাস্টার।
এসময় উপজেলা বিএনপির সদস্য মোঃ শহিদ উল্লাহ, বিদ্যালয়ের নবাগত এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের  পাশাপাশি শিক্ষক এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করেন সভাপতি আল মাসুদ গাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital