বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:০০ পিএম
শাহরাস্তি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও অনুদান বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়ায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদুল আজহার ‘ঈদ পুনর্মিলনী ও অনুদান প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার (৩০ জুন) বাদ আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন সজীব বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আর্তমানবতার সেবায় সংগঠনের এই নিরলস প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে গাজীবাড়ির প্রতিবন্ধী মোস্তফাকে ৫০ কেজি ১ বস্তা চাউল ও নাগদ ১০০০/- টাকা প্রদান। শেখবাড়ির আব্দুল হক ৫০ কেজি ১ বস্তা চাউল প্রদান। দাদিয়াপাড়া মোহাম্মদ ফজলুল হক নূরানী ও হাফেজিয়া মডেল মাদ্রাসা মাসিক বেতন অনুদান, দাদিয়াপাড়া হযরত ওমর (রা) তালীমুল কোরআন মাদ্রাসায় পানির ফিল্টার ও দাদিয়াপাড়া ৩ টা মসজিদে মুর্দা মশারি সহ বেশ কিছু অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ব্যক্তিবর্গ সংগঠনের ভবিষ্যৎ পথচলায় নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং মানবিক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও ভূমিকা পালন করেন মঞ্জুর হোসেন সজীব, শাহাবুদ্দিন, মাইনুদ্দিন এবং আবু ইউসুফ সুমন, ব্যাংকার জামশেদ নবীন,মাওলানা আবদুর রব ,মাওলানা আবদুল মমিন,মনজুর হোসেন সজিব, সাহাব উদ্দিন গাজী, মাষ্টার আলাউদ্দিন ,মাওলানা আবু বকর,দলিল লেখক আবুল কাশেম,শফিকুর রহমান পাটোয়ারী ,ওমর ফারুক পাটোয়ারী, এমরান হোসেন,শরীফ উদ্দিন ,রহমত উল্লাহ পাটোয়ারী ,সাবেক মেম্বার বিল্লাল হোসেন ,,মাওলানা মুকবুল হোসেন,কবির হোসেন গাজী,গোলাম সরোয়ার রুবেল সহ উপদেষ্টা বৃন্দ,কার্যকরী কমিটির সদস্য ,এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিগত উপস্থিতি ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital