বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রবাসীর বাসায় চুরির দুইদিন পর স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৪৭ পিএম
হাজীগঞ্জে প্রবাসীর বাসায় চুরির দুইদিন পর স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার-২

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর ভাড়া বাসায় চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই হওয়া স্বর্ণালংকারের একটি অংশও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

হাজীগঞ্জ থানার একটি মামলার তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রবাসী হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে তিনি পরিবারসহ শ্বশুরবাড়িতে যান। ২৯ মে সকালে বাসার তালা ভাঙার খবর পেয়ে ফিরে এসে দেখেন, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি দেখতে পান, আলমারিতে রাখা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও ২৮ হাজার টাকা চুরি হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মকিমাবাদ এলাকা থেকে হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপর এক সহযোগীকে সঙ্গে নিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে দুটি আংটি ও একটি কানের দুল স্থানীয় একটি স্বর্ণের দোকানে বিক্রির জন্য দেওয়া হয়েছিল। পরে গ্রেপ্তার হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দোকান থেকে দুটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১ ভরি ৩ রত্তি বলে জানিয়েছে পুলিশ।

Model Hospital

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মাধব রঞ্জন সরকার (৪৩)কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।

হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital