বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৩০ পিএম
চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি ফাউন্ডেশনের জমি দখলমুক্ত করা, উচ্ছেদ অভিযান পরিচালনা, সাইনবোর্ড স্থাপনসহ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় চাঁদপুর ফাউন্ডেশনের সম্পদ, জমি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জানানো হয়, ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা সঞ্চিত রয়েছে এবং চাঁদপুর পৌর এলাকায় ১৬ শতক জমি রয়েছে। এই সম্পদকে কাজে লাগিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সদস্যরা মতামত প্রদান করেন।
সভায় ফাউন্ডেশনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর কার্যক্রম পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়। দীর্ঘদিন ধরে স্থবির থাকা কার্যক্রমকে গতিশীল করতে জমির রেকর্ড সংশোধন, সীমানা নির্ধারণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং জমি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে ব্যাংক হিসাব পরিচালনা এবং এফডিআরের মুনাফা শিক্ষাবৃত্তি খাতে ব্যয়ের প্রস্তাব গৃহীত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ফাউন্ডেশনের নামে একটি কার্যকর ব্যাংক হিসাব পরিচালনা করা হবে এবং সেখান থেকে অর্জিত মুনাফা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ব্যয় করা হবে। পাশাপাশি জমির সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ কাজ করার সিদ্ধান্ত গৃহীত  হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সদর ফাঁড়ির ইনচার্জ রাজিব চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতী সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
সভায় ফাউন্ডেশনের সম্পদ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠন এবং শিক্ষাবৃত্তিমূলক কার্যক্রম চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital