বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভিপি নুরকে নিয়ে ‘অশালীন বক্তব্যের’ অভিযোগ, প্রতিবাদ গণঅধিকার পরিষদের

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০৪ এম
চাঁদপুরে ভিপি নুরকে নিয়ে ‘অশালীন বক্তব্যের’ অভিযোগ, প্রতিবাদ গণঅধিকার পরিষদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট নেতার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হাসান মিজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন’ বক্তব্য দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা আদর্শগত ভিন্নতা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক বিষয়। তবে রাজনৈতিক বিরোধের কারণে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি কিংবা শালীনতাবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণ রাজনৈতিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।

Model Hospital

বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলমের নাম উল্লেখ করে বলা হয়, তিনি যেন অবিলম্বে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চান।

একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও শালীন আচরণ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, “আমরা শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করি। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানিয়ে কাদা ছোড়াছুড়ি না করে যুক্তি ও আদর্শের ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করাই হোক দেশের সব রাজনৈতিক দলের অঙ্গীকার।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital