বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাধারণ পরিবারে জন্ম নিয়েও মানবসেবায় অনন্য টিটু

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০৬ পিএম
সাধারণ পরিবারে জন্ম নিয়েও মানবসেবায় অনন্য টিটু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসের বাগ গ্রামের সন্তান টিটু হোসেন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই স্বেচ্ছাসেবী দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।
ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা টিটু জীবনের শুরু থেকেই দারিদ্র্য ও কষ্টের বাস্তবতা দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন।
স্থানীয়দের ভাষ্য, এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশি মানুষের জন্য রক্তের ব্যবস্থা করেছেন টিটু। পাশাপাশি অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ে, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটময় সময়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সততা ও দায়িত্বশীলতার কারণে সমাজের বিত্তবান ব্যক্তিরাও বিভিন্ন মানবিক উদ্যোগে সহযোগিতা করতে আস্থা রাখেন।
টিটু হোসেন বলেন, “আমি গরিব, তাই গরিব মানুষের কষ্ট বুঝি। মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে।”
ফরিদগঞ্জের সমাজকর্মী ও নারী সংগঠক রাবেয়া আক্তার বলেন, “টিটু সবসময় মানুষের পাশে থাকে। সামাজিক যেকোনো কাজে তাকে সবার আগে পাওয়া যায়।”
স্থানীয়দের মতে, মানবিকতা, সততা ও সেবার মানসিকতার কারণে টিটু হোসেন আজ ফরিদগঞ্জে একজন স্বেচ্ছাসেবক নয়, বরং মানুষের আস্থার একটি নাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital