শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১:১৫ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মোঃ রাছেল : সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সমাজের মানুষকে রাষ্ট্রের কল্যানে কাজ করার জন্য সচেতন করে তুলতে সংবাদ পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাপ্তাহিক কচুয়া বার্তা। পত্রিকাটি প্রকাশে সম্পাদক যোগ্যতার পরিচয় দিয়ে আসছে। আমি আশা করি পত্রিকাটি সাংবাদিকতার মহান পেশাকে অক্ষুন্ন রেখে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে। মনে রাখতে হবে, সাংবাদিক, পত্রিকার গ্রহণযোগ্যতা ও সুনাম-সুখ্যাতি সৃষ্টি করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। তাই পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌশলীদের প্রতি আহবান জানাবো, সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সংবাদ পরিবেশন করার। আমি কচুয়া বার্তার অগ্রযাত্রা কামনা করছি।

তিনি বুধবার (৯ মার্চ) সাপ্তাহিক কচুয়া বার্তার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সাংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

পত্রিকার প্রধান পৃৃষ্টপোষক শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক আলমগীর তালুকদারের স ালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ড. মহীউদ্দীন খান আলমগীর স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরেকে যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করতে হবে। যারা বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না করে বিদেশিদের আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়নে লিপ্ত তারা এ দেশে থাকার অধিকার রাখেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।

Model Hospital

এছাড়া বক্তব্য রাখেন-সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, সাংবাদিক আবুল হোসেন, শ্রেষ্ঠ অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক শহীদ উল্লাহ পাটওয়ারী ও মোতাহের হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া বার্তার বার্তা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।

উল্লেখ্য যে, সংবর্ধিত গুনীজনদের মধ্যে ছিল শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবক। সংবর্ধনা ও আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাঁটেন। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, সনতোষ চন্দ্র সেন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital