শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী ফুটবলার ও নৃত্যশিল্পীদের সম্মানী প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০১ পিএম
ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী ফুটবলার ও নৃত্যশিল্পীদের সম্মানী প্রদান

গত ১২ জুন ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের নারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ৩২ জন উদীয়মান খেলোয়াড় ও নৃত্যশিল্পী অংশগ্রহণ করে।
শনিবার ১৩ জুন বিকেল ৪টায় অংশগ্রহণকারী শিল্পী ও খেলোয়াড়দের নিজ নিজ হাতে সম্মানিত টাকা তুলে দেওয়া হয়।

সরকারি শিশু পরিবারের হলরুমে আনুষ্ঠানিকভাবে সম্মানির অর্থমূল্য তুলে দেন সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর ও ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর প্রোগ্রাম ডিরেক্টর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী।

এসময় উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, নৃত্য শিক্ষক সোমা দত্ত, ফুটবল কোচার ইউসূফ বকাউল, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, সমন্বিত শিশু শিক্ষা কার্যক্রমের কেইস ম্যানেজার আল-আমিন মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুরের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সাহিত্যানুরাগী লিজা ইসলাম জুজু।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital