বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে চাঁদপুরে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম
বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে চাঁদপুরে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে চাঁদপুর জেলার এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’–এর আয়োজনে চাঁদপুর জেলার এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সালেহ উল্লাহ সেলিম। তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে শুধু ব্যক্তিগত মেধাই নয়, পরিবার, শিক্ষক এবং সমাজেরও গুরুত্বপূর্ণ অবদান থাকে। আজ তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ, তা কেবল তোমাদের একার অর্জন নয়; এর পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং সবার দোয়া ও সহযোগিতা। তাই আমিত্ব পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

Model Hospital

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের মেধা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণরাষ্ট্র বিনির্মিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং বি.পরিক্রমা নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (বাবুরহাট শাখা)-এর উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল।

অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।