শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাতানি লতরদি সপ্রাবিতে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১:২২ পিএম
সাতানি লতরদি সপ্রাবিতে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৫৪নং সাতানি লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৯মার্চ ) সকালে অত্র বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মেহেদী মাসুদ প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহীদ মিনার নির্মাণে অর্থায়ন করেছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মেহেদী মাসুদ ।

৫৪নং সাতানি লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, ৯নং ওয়ার্ডের মেম্বার মাশরাফি মাসুদ, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আল-আমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যুবলীগ নেতা শাহআলম সরকার, সহকারী শিক্ষিকা শামছুন নাহার, আছাতুন নেছা, জোলেখা আক্তার, সাবিনা ইয়াসমিন, নাসরিন ফাতেমা’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital