বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণের উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:০৫ পিএম
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণের উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির।
রবিবার (১৪ জুন) শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় এবং ৩১নং মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কুদ্দুছ আখন্দ রোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহমাহমুদপুর ইউনিয়নে আজকের এ কার্যক্রমের সূচনা হলো।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি সবুজ-শ্যামল বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি বলেন, গাছ রোপণের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। জাতীয় এ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী, ইব্রাহিম তালুকদার, জিয়াউর রহমান তপাদার, মো. শাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফয়সাল আবেদীন ভূঁইয়া, ইউডিসি উদ্যোক্তা ইলিয়াছ বেপারী মিঠু, গ্রাম পুলিশের দফাদার নুরুল ইসলাম সহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক শাহিনা আক্তার ও হিরা খাতুন, ৩১নং মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি খান, সহকারী শিক্ষক মোসা. জাহানারা বেগম, মো. শাহ নেওয়াজ খান প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital