শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আড়ম্বরপূর্ণ আয়োজনে হাজীগঞ্জে ‘বাংলায় নিউজ’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম
আড়ম্বরপূর্ণ আয়োজনে হাজীগঞ্জে ‘বাংলায় নিউজ’-এর যাত্রা শুরু

চাঁদপুরের হাজীগঞ্জে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দৈনিক বাংলায় নিউজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে নতুন এই সংবাদমাধ্যমের উদ্বোধন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক হুমায়ুন কবিরের সম্পাদনায় পরিচালিত সংবাদমাধ্যমটির ওয়েবসাইট www.dailybanglaynews.com।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনলাইন সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘দৈনিক বাংলায় নিউজ’ দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাসির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, পাপ্পু মাহমুদ, কোষাধ্যক্ষ হাবীবুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক সুজন দাসসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

Model Hospital

অনুষ্ঠানের শেষে অতিথিরা সাংবাদিক হুমায়ুন কবিরকে শুভেচ্ছা জানান এবং নতুন সংবাদমাধ্যমটির সফলতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital