শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উবি’র এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হলেন মিজানুর রহমান

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৪ পিএম
মহামায়া হানাফিয়া উবি’র এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হলেন মিজানুর রহমান
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। কমিটিতে অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী।
রোববার (১৪ জুন) ২০২৬ কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। চার সদস্যের এডহক কমিটির অপর তিন সদস্যরা হলেন, সভাপতি পদে শাহমাহমুদপুর ইউপি সদস্য কবির হোসেন রনি, সদস্য সচিব পদে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা এবং শিক্ষক প্রতিনিধি সদস্য পদে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ শাহিনা আক্তার।
রোববারের চিঠিতে বলা হয় বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা প্রণীত (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনীত হওয়ায় মিজানুর রহমান পাটওয়ারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব-গঠিত এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য মিজানুর রহমান পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
তাঁর এই নতুন দায়িত্ব লাভের পর সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী বলেন “মহামায়া এলাকার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও গতিশীল করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমি চাই এই প্রতিষ্ঠানটি পুরো চাঁদপুর সদর উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিবে। অতীতের গৌরব ধরে রেখে বিদ্যালয়টিকে আরও অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।
বার্তায় বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব। এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শিক্ষা বিস্তারের এই উদ্যােগকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এই এলাকার সর্বস্তরের জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital