বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেয়েরা বাল্য বিবাহের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে: চাঁদপুর পুলিশ সুপার

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:২২ এম
মেয়েরা বাল্য বিবাহের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে: চাঁদপুর পুলিশ সুপার
একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর সদরে মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সন্ধ্যার পর আনপাদের সন্তান যেন বাহিরে না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে, মেয়েরা বাল্য বিবাহের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে৷ তাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। মোবাইল ফোন দিয়ে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততা থাকে। বেশি প্রয়োজন হলে বাটন ফোন ব্যবহার করতে পারো। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ছেলে মেয়েরাই আমাদের প্রধান ইনভেস্টমেন্ট। তোমাদের পিতা মাতা ও গুরুজনদের কথা শুনতে হবে। এলাকার মুরব্বিদের কথা শুনতে হবে। তোমরা এ কাজ গুলো করলে সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং কিছুটা নির্মূল করতে পারবে।
তিনি আরো বলেন, এই সমাজে মাদক কারবারিদের কোন ঠাঁই হবে না। তাই আমরা পুলিশ থাকবো, না হয় মাদক কারবারি থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান করছে। আপনারা তথ্য দিন, আমরা তাদের ধরে নিয়ে আসব।
আপনারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে ধরে আমাদের খবর দিন, তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। চাঁদাবাজদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিবো। কিশোর গ্যাংদের সংশোধনের জন্য তাবলিগে পাঠাবো। রিহ্যাবে গিয়ে পথভ্রষ্টরা ভালো হয় না, তাবলিগে পাঠালে ভালো হবে। আল্লাহ যখন মানুষকে দুনিয়ায় পাঠাইছে, সাথে সাথে তার রিজিকের ব্যবস্থাও করেছে। তাই মাদক কারবারিরা ভালো হয়ে আসলে প্রয়োজনে তাদেরকে একটি কর্মসংস্থানের জন্য চেষ্টা করে দিবো।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মানে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। যে যার অবস্থান থেকে রূখে দাঁড়ালে এ সমাজ থেকে মাদক ব্যবসায়ীরা চলে যেতে বাধ্য হবে। আমরা চাই প্রভাতের মতো এমন সুন্দর আয়োজন যদি প্রতিটি এলাকায় করা হয় তাহলে মাদক ও কিশোর গ্যাং অনেকটা ভয় পাবে। পুলিশের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শক্ত অবস্থান নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে মাদক বিক্রেতা ও সেবনকারীদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আজকের অনুষ্ঠানের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আপনারা এত সুন্দর একটি পোগ্রামে অংশগ্রহণ করার জন্য।
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজীর স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার মাহির আসেফ, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
অনুষ্ঠানে এলাকার সম-সাময়িক অপরাধ কর্মকান্ড তুলে ধরেন মহামায়া ক্রীড়া চক্রের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আফসার ইয়ামিন রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, যুবদল নেতা নাছির হাজী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নিগার সুলতানা রিয়া ও মো. সাহেদ হোসেন।
এসময় অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, যুবদল নেতা শওকত কারী, মান্দারী ইসলাহুল উম্মাহ সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাদক বিরোধী সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা ও মহামায়া ক্রীড়া চক্রের সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital