শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক কারবারি ও কিশোর গ্যাংদের সতর্ক বার্তা পৌঁছে দিল শাহমাহমুদপুরবাসী

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০৯ এম
মাদক কারবারি ও কিশোর গ্যাংদের সতর্ক বার্তা পৌঁছে দিল শাহমাহমুদপুরবাসী
চাঁদপুরের শাহমাহমুদপুরে মাদক কারবারি, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের সতর্ক করে এলাকায় এলাকায় বার্তা ছড়িয়ে দিচ্ছেন সচেতন নাগরিক। শুক্রবার (১৯ জুন) ইউনিয়নের মধ্য লোধেরগাঁও একটি মসজিদে জুমার নামাজের পর আগত মুসল্লী ও এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়া হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল এর উদ্যোগে আয়োজিত প্রচারঅভিযানে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, এলাকাবাসীর পক্ষে নূর মোহাম্মদ। এসময় উক্ত এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে এদিন বিকাল সাড়ে ৫টায় পূর্ব লোধেরগাঁও এলাকায় আয়োজিত এক সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদক কারবারিদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। মহামায়া তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদল নেতা রুমন হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, তারুণ্য আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সহ সভাপতি রিপন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিন্টু ভুঁইয়া, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী সহ তারুণ্যের আলো সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
উপরোক্ত বক্তারা তাদের বক্তব্যে বলেন, শাহমাহমুদপুরের মাটিতে কোন মাদক কারবারিদের ঠাঁই হবে না। এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবেন কিংবা সুপারিশ করবেন তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। অন্যায়কারী যে-ই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না, তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারবারিদের জন্য রইল চরম হুঁশিয়ারি। অত্র এলাকায় কোনো ধরনের মাদকের কারবার, সেবন এবং কিশোর গ্যাং সহ্য করা হবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital