বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আশিকুর রহমান শিপন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:০৪ পিএম
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আশিকুর রহমান শিপন

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন।

গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ২৪ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান সোহাগ। একই কমিটিতে যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন আশিকুর রহমান শিপন।

দলীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান শিপন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

Model Hospital

চাঁদপুর পৌর ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজনৈতিক জীবনে তিনি গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার জীবনে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আশিকুর রহমান শিপন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে সবসময় মাঠে থাকব। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তার এই মনোনয়নে জেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আশিকুর রহমান শিপনের নেতৃত্বে চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital