বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উনকিলা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম
শাহরাস্তিতে উনকিলা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা 
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী উনকিলা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি’র চেয়ারম্যান মো. সেলিম পাটোয়ারী লিটন। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় উনকিলা উচ্চ বিদ্যালয়কে উপজেলার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কোনো ধরনের অনিয়ম কিংবা অবহেলা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কখনও দলীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিইনি। সমতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এলাকার উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের দাতা সদস্য জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় আর্থিক ও সামাজিক সহযোগিতা দিতে আমি এবং আমার পরিবার সবসময় প্রস্তুত। নতুন কমিটি বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু ইউসুফ। তিনি বিদ্যালয়ের বর্তমান একাডেমিক ও প্রশাসনিক চিত্র তুলে ধরে বলেন, নতুন কমিটির দিকনির্দেশনায় আমরা শিক্ষকরা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়নে নতুন উদ্যমে কাজ শুরু করেছি।
শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম, বিএনপি নেতা ইমরান হোসেন, শিক্ষক সফিকুর রহমান ও আব্দুল হান্নান, ইউপি সচিব আমির হোসেন, সমাজসেবক সহিদুল হক চৌধুরী ও মনিরুল ইসলাম।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আবু সাঈদ।আরও উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন।
মো:আনোয়ার হোসেন সুরুজ, আঃওহাব , আছলাম,আবুল হাসেম,ইকবাল, সুমন মেম্বার, বিল্লাল মেম্বার, জিহাদ, আনোয়ার, মাহমুদ, সিদ্দিক, তাজুল ইসলাম রহিম আহমেদ শাওন। জাহির, বাবুল মিদ্যা,আ:হান্নান, শহীদ উদ্দিন চৌধুরী। খোকন,আবু ইউছুফ,নাজমুল পাটওয়ারী, বশিরুল ইসলাম,সুরুজ,আরও অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, করোনাকালীন শিক্ষাগত ক্ষতি কাটিয়ে ওঠা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক-অভিভাবক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।