বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া চৌমুহনী আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:০৩ পিএম
কচুয়া চৌমুহনী আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়া চৌহমুনী আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় -২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাহার আহমেদ মজুমদার।

এ সময় তিনি বলেন, চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় সব সময় শিক্ষার্থীরা আলিম ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে সরকারি ও বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

তিনি আরো বলেন, আগামী ২০২৭ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীরা এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা যারা ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন, তাদের মধ্যে এই মাদ্রাসার সকল শিক্ষকদের পরামর্শ ক্রমে মেধা তালিকায় করে ২০ জন শিক্ষার্থীর সকল যাবতীয় খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ।

Model Hospital

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ তালুকদার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বন্ধন সোসাইটি চৌমুহনী বাজারের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠক কাজী হোসাইন আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক বাংলা মোঃ সিরাজুল ইসলাম, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউল, অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার প্রমুখ।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital