বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১০ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া সম্পন্ন

শাহতলী জিলানী চিশতী কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন (বুধবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব  সভাপতি সোহেল রুশদী বলেন, এ কলেজটি চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। আমার দাদা বিশিষ্টি শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদী এ কলেজেটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠানটি দুই জন পীরের নামে নামকরণ করা হয়েছে। রুশদী সাহেব নিজের নামে কোন প্রতিষ্ঠান করেননি। এ কলেজটিকে রুশদী কলেজ নামেই বেশি পরিচিত। এ কলেজে দূরদূড়ান্ত থেকে শিক্ষার্থী এসে পড়াশুনা করতো। বর্তমানে আনাচে-কানাচে অনেক প্রতিষ্ঠান হওয়াতে শিক্ষার্থীর সংখ্যাও  কিছুটা কমেছে। পরীক্ষার্থীদের বিদায় হল দারুন সম্ভাবনা ও উচ্চ শিক্ষার সুযোগ তৈরী করা।  শিক্ষার্থীদের মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে। আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ ও নৈতিকতাবোধ শিক্ষা অর্জন করবো। আজকের বদলে যাওয়া পৃথিবীতে আমরা কোন ধরনের শিক্ষা অর্জন করব, সে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তোমাদের সফলতাই আমাদের কাম্য। এ কলেজটি দীর্ঘকাল ধরে নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর আস্থা আছে। শিক্ষার্থীদের চৌকস, মেধাবী ও সূর্যের মতো আলোকিত হতে হবে। এ কলেজ থেকে গত বছর সুমাইয়া আক্তার শাম্মী জিপিএ ৫ পেয়েছে। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। তোমাদের সুমাইয়ার মতো হতে হবে। আমরা তাকে নিয়ে গর্বিত। শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে। মোবাইল ফোনে অনেক সময় গুজব ছড়ায়, সেদিকে তোমাদের সতর্ক থাকতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা খুব আন্তরিক।
তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব চাঁদপুরের উন্নয়নে কাজ করছেন। তিনি শিক্ষার উন্নয়নেও কাজ করছেন।আমার খালা সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা এ কলেজের পড়াশুনা করছেন। তিনি কিছুদিন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করছেন। কলেজটি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ প্রতিষ্ঠান।  তোমাদের ভালো মানুষ হতে হবে। তোমাদের মাঝে মানবিকতা থাকতে হবে। যে কোন প্রতিষ্ঠানের  ফলাফল গুরুত্বপূর্ণ । তাই তোমাদের ভালো ফলাফল অর্জন করতে হবে। এ কলেজ থেকে পড়াশুনা করে অনেকে সরকারের  উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আমি অন্তবর্তী সরকারের সময়ে স্কুল ও কলেজে গেইট নির্মাণ করেছি।
অনুষ্ঠানে কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বলিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো. হাবিবুর রহামন, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা , সহকারি অধ্যাপক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মোসা মনোয়ারা বেগম, প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক সুমা রানী পাল, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। অনুষ্ঠান শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
অনুষ্ঠান শেষে, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচী ঘোষনা অনুযায়ী কলেজে প্রাঙ্গনে
বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital