বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাকৈরতলা জনতা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৩০ পিএম
কাকৈরতলা জনতা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সুজন ঘোষ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তুমি নিজের জন্য কাজ করো, একদিন দেখবে তুমি সবার জন্য হয়ে যাবে, তুমি রাষ্ট্রের জন্য হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, পাশাপাশি মা-বাবার কাছ থেকেও মূল্যবোধ ও শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের বর্তমান অবস্থার জন্য শুকরিয়া আদায় করে ভবিষ্যতের লক্ষ্যে নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী। এছাড়াও  বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন, বিশিষ্ট্য শিক্ষাবিদ হাবিব উল্লাহ মজুমদার, কাকৈরতলা জনতা কলেজের সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন,মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, সমাজসেবক নেছার আহমেদ চৌধুরী এবং প্রবাসী ও চেয়ারম্যান পদপ্রার্থী নাজির আহমেদ কোম্পানি।
অনুষ্ঠানে নাজির আহমেদ কোম্পানির পরিবারের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের উৎসাহ দিতে গোল্ডেন প্লাস প্রাপ্তদের জন্য ১০ হাজার টাকা এবং এ প্লাস প্রাপ্তদের জন্য ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
কলেজের শিক্ষক নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নাহিদ।
অনুষ্ঠানে শিক্ষার্থী সুমাইয়া আক্তার বিদায়ী বাণী পাঠ করেন এবং জান্নাতুল মাওয়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থী আয়শা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital