শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়, ১৩ শিশুকে উপহার দেওয়া হলো সাইকেল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়, ১৩ শিশুকে উপহার দেওয়া হলো সাইকেল

চাঁদপুরের হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দিয়েছে দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়কারী ১৩ শিশুর হাতে সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমান, ছাত্রনেতা আবদুর রহিম সৈকত, সমাজসেবক আমিন খান মিন্টু, আবদুল কাদের রাসেল আটিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী, ব্যাংকার শাহজালাল খান, ইসমাইল হোসেন, যুবনেতা সাহিদুর রহমান, মাহাতাব হোসেন শরীফ ও ছাত্রনেতা মহসিন আহমেদ স্বাধীন।

Model Hospital

এ ছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু এবং আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় মসজিদের ইমাম, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে তোলা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital