রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সড়কে প্রাণ গেল কিশোর বাইজিদের

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:২৬ পিএম
কচুয়ায় সড়কে প্রাণ গেল কিশোর বাইজিদের

চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাইজিদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (২৮ জুন)  সকালে ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ​নিহত বাইজিদ কচুয়া উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে   বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও বাইজিদের মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইজিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত  চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠায়। ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

​বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল হাসান রিয়াদ। ​এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাইজিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Model Hospital

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন
সমাজ সংস্কার, মাদক-ইভটিজিং প্রতিরোধ, সামাজিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা” সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ববাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক মাসুদ হাজী, আনিসুর রহমান মাস্টার ও কাজী ফয়সালের যৌথ স্বাক্ষরে এবং উপস্থিত সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. সুজন খাঁনকে সাধারণ সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল মিয়াজী, সহ-সভাপতি মো. আল-আমীন মোল্লা, মো. ইকবাল মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ওয়াসিউদ্দিন মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং সম্মানিত সদস্য মো. বিল্লাল এহসান মিঞা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তাঁরা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আস্থা সংগঠন ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।