শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নানা আয়োজনে ইলন মাস্কের ৫৫তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম
চাঁদপুরে নানা আয়োজনে ইলন মাস্কের ৫৫তম জন্মদিন উদযাপন

চাঁদপুরে নানা আয়োজনেরং মধ্যদিয়ে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ জুন রোববার শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের কচুয়া বাজারে অবস্থিত শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইলন মাস্কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

পরে দুপুরে হাজীগঞ্জ বড় মসজিদ এলাকায় অসহায়, সুবিধাবঞ্চিত শিশু এবং মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। সবশেষে বিকেলে হাজীগঞ্জ গাউছিয়া চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Model Hospital

অনুষ্ঠানের আয়োজক শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শ্যামলী খান জানান, “বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক শুধু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেই নয়, মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমেও বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

তাঁর উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত অবদান এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়েই আমরা তাঁর জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করেছি। আমরা তার সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও বৈদ্যুতিক গাড়ি শিল্পে অবদানের জন্য পরিচিত উদ্যোক্তা ইলন মাস্কের জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়ভাবে আগ্রহের সৃষ্টি করেছে।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।