শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সিঁদকেটে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:১২ এম
কচুয়ায় সিঁদকেটে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত ফাতেমা বেগম (৭০) ওই গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা এবং মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

নিহত ফাতেমা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁর স্বামী মরহুম সাদেক মিয়াজী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

Model Hospital

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে। এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital