রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:০৩ পিএম
কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

​চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে সিদ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে বাধা পাওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর। রোববার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের  বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ​নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে বসতঘরের দেয়াল সিদ কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর জখমের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়।

​ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Model Hospital

​কচুয়া থানার  উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই হত্যাকাণ্ডের খবরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্বজনরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন
সমাজ সংস্কার, মাদক-ইভটিজিং প্রতিরোধ, সামাজিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা” সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ববাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক মাসুদ হাজী, আনিসুর রহমান মাস্টার ও কাজী ফয়সালের যৌথ স্বাক্ষরে এবং উপস্থিত সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. সুজন খাঁনকে সাধারণ সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল মিয়াজী, সহ-সভাপতি মো. আল-আমীন মোল্লা, মো. ইকবাল মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ওয়াসিউদ্দিন মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং সম্মানিত সদস্য মো. বিল্লাল এহসান মিঞা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তাঁরা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আস্থা সংগঠন ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।