শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া সাবরেজিস্ট্রার অফিসের সড়ক মেরামতে পথচারীদের মাঝে স্বস্তি

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম
কচুয়া সাবরেজিস্ট্রার অফিসের সড়ক মেরামতে পথচারীদের মাঝে স্বস্তি

দীর্ঘদিনের ভোগান্তির পর কচুয়া পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে সড়কটি মেরামত করায় স্থানীয়দের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। এই সড়কটিতে অনেকদিন ধরে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তায় যাতায়াতের সময় অটোরিকশা ও সিএনজি খালে পড়ে অনেকের হাত পায় ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়েছে।

এই সড়কটি গত কয়েকদিন আগে আতঙ্কের সড়ক নাম ছিল। বর্তমানে কচুয়া পৌরসভার উন্নয়নের তহবিল থেকে সড়কটি মেরামত করে দেওয়ায় বাজারে ব্যবসায়ী ও যানবাহনের পথচারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন।

এই সড়কটি দিয়ে কচুয়া উপজেলার উত্তর ও পূর্বে কয়েকটি গ্রামের  হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা। রাস্তাটি মেরামত করায় স্থানীয় ও বাজারে ব্যবসায়ীরা কচুয়া পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন।

বাজার ব্যবসায়ীরা জানান, মেরামত কাজের আগে আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে ছিলো সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটতো নানা দুর্ঘটনা। তাছাড়া এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করছেন হাজারো শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বর্তমানে মেরামত করায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। পরিপূর্ণভাবে রাস্তাটির দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে টেকসই রাস্তা সংস্কার করা হয়, তাহলে এখানকার মানুষের পরিপূর্ণ স্বস্তি ফিরে পাবে।

Model Hospital

যাতায়াতকারী ও সাব রেজিস্ট্রারের অফিসে সেবা নিতে আসা উপকারভোগীরা বলেন, বর্ষা মৌসুমে কচুয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে  সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে। মাত্র ৫ থেকে ৭ মিনিট বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। আর ২০ থেকে ৩০ মিনিট টানা বৃষ্টি হলে কোমরসমান পানিতে তলিয়ে যায় সড়কের বিভিন্ন অংশ।

এতে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এই মানুষের লাগাম দুর্ভোগ দেখে কচুয়া পৌরসভার কর্তৃপক্ষরা রাস্তাটি মেরামত করায় স্বস্তিতে এখন মানুষ চলাচল করতে পারছে।

কচুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, কচুয়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে সড়কটি অত্যন্ত বেহাল দশা ছিলো, মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হতো। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার নিজস্ব তহবিল থেকে রাস্তাটি মেরামত করা হয়েছে।

এ রাস্তা দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য রাস্তাটি পূর্ণ সংস্কার করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital