রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৩ এম
কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

​​চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

​ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  হাবীবুন নবী সুমন, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রনি তালুকদার এবং

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি  জুনায়েদ গাজী, যুগ্ম-সম্পাদক অভি,  প্রচার সম্পাদক জুবাইর রাসেল প্রধান।

Model Hospital

ইউনিয়ন ছাত্রদল নেতা শাহজালাল রিপন ও জুয়েল তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  যুগ্ম-আহ্বায়ক শামিম হোসেন, সিফাত হোসেন, মারুফ হোসেন, রনি ফরয়াজি ও ফরহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

​বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার মাধ্যমেই দলের আগামী দিনের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কড়ইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।