রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ক্যাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে গেল মোটরসাইকেল, আহত দুই বন্ধু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৯ এম
চাঁদপুরে ক্যাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে গেল মোটরসাইকেল, আহত দুই বন্ধু

মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া–সাচার–গৌরীপুর আঞ্চালিক মহাসড়কের দোয়াটি এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনায় দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে সড়কের একটি ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- সহদেবপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মিরাজ (১৮) এবং দারাশাহী তুলপাই গ্রামের জিসানের ছেলে জুবায়ের হোসেন (১৯)। তারা মোটরসাইকেলে করে কচুয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াটি এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ক্যাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

প্রত্যক্ষদর্শী বশিরউল্লাহ জানান, আমরা  অটোরিকশা নিয়ে মোটরসাইকেলটির পেছনে ছিলাম। হঠাৎ একটি ক্যাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠাই।

Model Hospital

স্থানীয়দের দাবি, দোয়াটি এলাকার টার্নিং পয়েন্টটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, গতিনিয়ন্ত্রণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।

মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন
সমাজ সংস্কার, মাদক-ইভটিজিং প্রতিরোধ, সামাজিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা” সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ববাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক মাসুদ হাজী, আনিসুর রহমান মাস্টার ও কাজী ফয়সালের যৌথ স্বাক্ষরে এবং উপস্থিত সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. সুজন খাঁনকে সাধারণ সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল মিয়াজী, সহ-সভাপতি মো. আল-আমীন মোল্লা, মো. ইকবাল মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ওয়াসিউদ্দিন মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং সম্মানিত সদস্য মো. বিল্লাল এহসান মিঞা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তাঁরা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আস্থা সংগঠন ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।