শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম
চাঁদপুরে রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

রক্তাক্ত যুবকের মরদেহ, পরিচয় শনাক্তে পিবিআইয়ের চেষ্টা।

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়কে পড়েছিল অজ্ঞাত এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ।
সোমবার (৬ জুলাই) ভোরে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআইয়ের টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকার দক্ষিণ দিকে এবং চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজ সংলগ্ন সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে  যায় পুলিশ। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিশার্ট ছিল। সাথে কোনো কিছুই পাওয়া যায়নি।
মুন্সীরহাট বাজারের জনৈক শরীফ হোসেন বলেন, গত রাতে মুন্সীরহাট বাজার বাস স্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছিলাম। তখন এ লোকটি বাজারের ব্রীজে বসেছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলে লেবার কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি।
চাঁদপুরের পিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।