রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে জমায়াতে সালাত আদায় কারীদের মাঝে পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৫:৫১ পিএম
শাহরাস্তিতে জমায়াতে সালাত আদায় কারীদের মাঝে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের ঐতিহাসিক জামে মসজিদে ৪০দিন জামায়াতের সহিত সালাত আদায় কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১১ মার্চ শুক্রবার বেলা ৩ ঘটিকায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পাটওয়ারী (লাভলু)।
উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মসজিদের মোয়াজ্জেন  হাফেজ মোঃ: ইলিয়াস ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রামবাসীর পক্ষ থেকে সাবেক ভোলদিঘী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল্লাহ পাটওয়ারী, সোনাপুর জামে মসজিদের সাবেক খতিব হাফেজ রবিউল ইসলাম,সাবেক খতিব মাওলানা জাকির হোসেন, শাহরাস্তি পৌরসভার ৪ ওয়ার্ড়ের কমিশনার ও প্যানেল মেয়র মোঃ সাহাব উদ্দিন আলম, স্থানীয় কাজির কাপ জামে মসজিদের পেশ ইমাম মোঃ রুহুল আমিন, সোনাপুর জামে মসজিদের পেশ ইমাম জনাব ইমাম হোসেন এবং মসজিদের মোতাওয়াল্লী জনাব মোঃ শাহজাহান।
ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদের সভাপতি তার বক্তব্যে বলেন, জামায়াতে নামাজ পড়াকে উৎসাহিত করতে আমরা বিগত ১৪ জানুয়ারি শুক্রবার ঘোষণা করেছিলাম যে, ১২ থেকে ১৫ বছরের যে সকল মুসল্লি ১৫ জানুয়ারি থেকে ২৩ শে মার্চ পর্যন্ত এই ৪০দিন ৫(পাঁচ) ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সহিত আদায় করবেন তাদেরকে বিশেষ পুরষ্কার দেয়া হবে।
ঘোষণা অনুযায়ী ১২-১৫ বছর বয়সী মোট ৪৮ জন মুসল্লি মসজিদে এসে জামায়াতের সহিত নামাজ আদায় করতে শুরু করেন। তাদের মধ্যে মোট ৪(চার) জন মুসল্লি ৪০দিন পর্যন্ত ৫(পাঁচ) ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হন এবং ৩(তিন) জন মুসল্লির ১(এক) ওয়াক্ত করে নামাজ মসজিদে এসে জামায়াতের সহিত আদায় করতে পারেন নি। তাই ঘোষণা মোতাবেক প্রথম ৪(চার)জন যথাক্রমে মোঃ তাশরিফ আহমেদ (নাফিজ), মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাজেদ হোসেন ও মোঃ অনিক হোসেন এদের প্রত্যেককে বাই-সাইকেল এবং দ্বিতীয় ৩(তিন) জন যথাক্রমে মোঃ হ্রদয়, মোঃ নাজমুল হাসান এবং মোঃ জাহেদ হোসেন প্রত্যেকে নামাজী, স্কুল ব্যাগ,মগ ও ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
এছাড়া অংশ গ্রহণকারী প্রত্যেককে পায়জামা ও পাঞ্জাবি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের সাবেক ও বর্তমান খতিব। তাদের প্রত্যেককে স্বারক পুরস্কার  প্রদান করা হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।