রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রশিদপুর দাখিল মাদ্রাসায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফ্যান উপহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:১৯ পিএম
রশিদপুর দাখিল মাদ্রাসায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফ্যান উপহার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলাস্থ রশিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাসরুমে স্বস্তি ফিরাতে ৪টি সিলিং ফ্যান উপহার দিয়েছে সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ফ্যানগুলো হস্তান্তর করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত ঘটছিল। ছাত্র-ছাত্রীদের সুন্দর ও আরামদায়ক পরিবেশে পাঠদানের বিষয়টি বিবেচনা করেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্যান হস্তান্তরকালে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী, সদস্য জয়নাল আবেদিন এবং জসিম উদ্দিন। অনুদান গ্রহণকালে রশিদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

সংগঠনের এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগের তীব্র প্রশংসা করে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, এই ফ্যানগুলো চালুর ফলে শিক্ষার্থীরা এখন গরমের কষ্ট থেকে মুক্তি পাবে। তারা সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

সংগঠনের নেতৃবৃন্দও ভবিষ্যতে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের এই ধরণের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।