শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে ভয়াবহ সুরঙ্গ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:০৭ পিএম
মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে ভয়াবহ সুরঙ্গ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চাঁদপুরের মতলব সেতুর উত্তর পার্শ্বে এ্যাপ্রোজ সড়ক ভেঙে তৈরি হয়েছে সুরঙ্গ।

চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর উপর নির্মিত ‘মতলব সেতু’র উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে এ ভাঙন সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আতঙ্কে দিন কাটছে লাখো মানুষের।
শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারনে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙে এখন যেনো মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার যানবাহন ও যাত্রী সাধারণ চলাচল করে।
মতলব সেতুর বাইশপুর এলাকায় এই বড় সুরঙ্গ তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে ভেঙে যেতে পারে মতলব সেতু।
স্থানীয় এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে এই সড়কের মেরামতের কাজ করেছেন। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত সড়কটি এখন আবার ভেঙে  অচলাবস্থা প্রায়।
পথচারী মো: মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই দিনে রাতে চলাচল করি। এখন এমন অবস্থা হইছে রাস্তার যে কোনো সময় বিপদ ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, এই জায়গাটি প্রায় ভাঙ্গে। কয়েক মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়ছে।
ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, এই ভাঙা সুরঙ্গ যদি দ্রুত সংস্কার না হয়, তাহলে ব্রীজটি আস্তে আস্তে ভেঙে যাবে। প্রায় সময় এই জায়গায় সুরঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো।
অটোরিকশা চালক আশরাফ আলী বলেন, বৃষ্টি হইলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই জায়গা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়। রাস্তাটি ঠিক করা খুবই দরকার।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারনে সড়কটি ভেঙে সুরঙ্গ হয়েছে। জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। মেরামতের কাজ চলছে।
জনদুর্ভোগ লাগব করতে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।