শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার উদ্যােগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:৫৬ পিএম
পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার উদ্যােগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
চাঁদপুরের মতলব দক্ষিণে পূবালী ব্যাংক পিএলসি নায়েরগাঁও বাজার শাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে “ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১০ টায় পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার আয়োজনে ব্যাংকের গ্রাহকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান ও মানোন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম।
পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক মতলব বাজার শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, নায়েরগাঁও বাজার বণিক সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন আহম্মেদ বিল্লাল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সবুজ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মো. চারু সরকার প্রমুখ।
পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার অফিসার নুর এ আলমের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ইসমাঈল হোসেন, ডেপুটি জুনিয়র অফিসার মো. খোরশেদ আলমসহ আরও অনেকে।
পরে ব্যাংকের ডিজিটাল লেনদেনের জন্য ফিতা কেটে কিউআর কোড ও এটিএম বুথের উদ্বোধন করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।