শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তেল মনিটরিং, ভোক্তা অধিকার ও  টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম
চাঁদপুরে তেল মনিটরিং, ভোক্তা অধিকার ও  টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

Oplus_131072

চাঁদপুর জেলা তেল মনিটরিং, জেলা ভোক্তা অধিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পন্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷
১৬জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের নদীতে মাছের উৎপাদন টা কম। নদীতে ইলিশ ধরা পড়ছে কম।
নদী দূষনের জন্য মাছ উৎপাদন মারাত্মক  ব্যহত হচ্ছে। ড্রেজিং এর কারনে মাছের উৎপাদন কমছে। নিরাপদ খাাদ্য বিষয়টি ভোক্তা সংরক্ষন অধিদপ্তর দেখবেন৷ আমাদের এখন তেলের কোন ঘাটতি নাই। অবৈধ তেলের দোকানে অভিযান পরিচালনা করা হবে। বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,  সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর জেলা ভোক্তা অদিপ্তরের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান, জেলা ট্রেনিং অফিসার ডা: বিপ্লব কুমার দে, জেলা ক্যাব এর প্রতিনিধি  মো: বিপ্লব সরকার, চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), ডিএই রাজীব বসু, বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক মো: মাসুদ রানা, চাঁদপুর বিসিকের এজিএম মো: শাহরিয়ার খান, বাংলাদেশ কোস্ট গার্ড এর মো: নাসিম, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, চাঁদপুর এসপির পক্ষে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির মো: মজিবুর রহমান, পদ্মা অয়েল পিএলসি’র মো: জাবেদ হোসেন পারভেজ, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির প্রতিনিধি আমিরুল ইসলাম সহ সংশ্লষ্টজন।
এ সময় সভায় অবৈধভাবে গড়ে উঠা তেলের দোকানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়৷ ভাসমান হোটেলে অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital