শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

কাল চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী উৎসব, সংবর্ধনা পাচ্ছেন গুণীজনরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম
কাল চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী উৎসব, সংবর্ধনা পাচ্ছেন গুণীজনরা
দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব আয়োজন করা হয়েছে। আজ ১৭ জুলাই শুক্রবার বিকেল ৫টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ গুণীজন সম্মাননা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- চাঁদপুর প্রবাহে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ, প্রাক্তন-বর্তমান সাংবাদিকদের পুনর্মিলনী, প্রীতি সম্মেলন, কেক কাটা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, রজতজয়ন্তী সম্মাননা, প্রবাহ পরিবারের সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান, পত্রিকা বিলিকারকদের শুভেচ্ছা স্মারক প্রদানসহ নানা আয়োজন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। উল্লেখ্য, গত ১৫ জুন দৈনিক চাঁদপুর প্রবাহ নিয়মিত প্রকাশনার ২৫ বছর পূর্ণ করেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital