বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাল মাসুদুর রহমান শিপু তালুকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম
কাল মাসুদুর রহমান শিপু তালুকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী

চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও ব্যবসায়ী মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের কাল পঞ্চম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে কাল শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর চাঁদপুর শহরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকালে চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন নটমঞ্চের উদ্যোগে একটি শোকসভাও অনুষ্ঠিত হবে।

মরহুমের একমাত্র ছেলে দিগন্ত তালুকদার পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভায় মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন নটমঞ্চের সভাপতি, কালের কণ্ঠ শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি, চাঁদপুর বিতর্ক ফাউন্ডেশনের এলিট সদস্য এবং শিশু থিয়েটারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগঠন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

Model Hospital

মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital