বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে তিনদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি

আত্মমানবতার সেবায় কাজ করছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম
আত্মমানবতার সেবায় কাজ করছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে টানা তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। ‘সারা বাংলা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ স্লোগানে পরিচালিত সংগঠনটি বন্ধুত্ব ও মানবতার কল্যাণে কাজ করে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কর্মসূচির সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠান বিকেলে চাঁদপুর শহরের মোহনা হাউজিংয়ে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর এর হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাথেন
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আত্মমানবতার সেবায় কাজ করছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন। এমন সংগঠনের মাধ্যমে দীর্ঘদিনের বিচ্ছিন্ন সহপাঠীরা আবার একত্রিত হওয়ার সুযোগ পান। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন শুধু বন্ধুত্বের বন্ধন অটুট রাখতেই নয়, আত্মমানবতার সেবায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। মানুষের কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 সংগঠনের জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমানের সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাথেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার।
অনুষ্ঠানে আরো রাখেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর আহমেদ কবির রিংকু ও আলহাজ নাছির উদ্দিন শাকিল
এদিনের কর্মসূচির শুরুতে মডেল মসজিদ প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। পরে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ করা হয়। ক্যানসারে আক্রান্ত এক ৮৮ বন্ধুর সন্তানের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ও সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর বদরুল হক শামীম, কামরুজ্জামান মুন্না, মো. ইকবাল হোসেন, সৈয়দ আহমেদ বাবুল, সৈয়দ আহমেদ খান শাকিল, দেওয়ান হাবিবুর রহমান, মো. ইকবাল খান, আলমগীর হোসেন মনির, আব্দুর রহমান খোকা, দেশক্ষত্রীয় শ্যাম, শম্ভুনাথ সাহা, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মনির হোসেন, মান্নান মানু,
 নুরজাহান পারভীনসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনদিনের আয়োজনে প্রয়াত বন্ধু ও তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় দিন বুধবার (১৫ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদের সামনে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।