শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম
শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন

শিক্ষার পরিবেশ ধরে রাখি, শিক্ষার আলোয় জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ শাহজালালের সভাপতিত্বে -মারুফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ- সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, অভিবাবক সদস্য সাইফুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুর রহমান, আবদুর রহমান আরজু সহ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন অভিভাবক সচেতন হলে আমাদের সন্তান সচেতন হবে। প্রত্যেক অভিভাবকের উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া, তার সন্তান সঠিক শিক্ষা গ্রহণ করছে কিনা,সুস্থ আছে কিনা, সন্তান কাদের সাথে চলাফেরা করছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে,
ঘরে পড়াশোনার বিষয়ে সন্তানকে সময় দিতে হবে,
খালি শিক্ষকের উপর নির্ভর করে থাকলে হবে না।
শিক্ষার পরিবেশ ঠিক রাখতে হলে,
শিক্ষক, অভিভাবক সহ সবাইকে আন্তরিক হতে হবে, তাহলে প্রতিষ্ঠান এগিয়ে যাবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital