বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম
কচুয়ায় সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান মজুমদার। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইউনুস মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মমিন, দেলোয়ার হোসেন, নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, কাদলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিমুল্লাহ প্রমুখ।
‎
এ সময় বক্তারা মরহুম দ্বীন ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।‎
এ সময় কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠান শেষে মরহুমের  আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিতি সকলকে তাবারক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital