বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হাজী বিরিয়ানিতে মিলল পোকাযুক্ত খাবার, ক্ষুব্ধ ভুক্তভোগী

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১০ পিএম
ফরিদগঞ্জে হাজী বিরিয়ানিতে মিলল পোকাযুক্ত খাবার, ক্ষুব্ধ ভুক্তভোগী

ফরিদগঞ্জে হাজী বিরিয়ানী হাউস বিরিয়ানীতে পোকামাকড়।

বৃষ্টিভেজা সকালে সন্তানদের বায়না মেটাতে গিয়ে বড় ধরনের বিপত্তিতে পড়েছেন এক অভিভাবক। ফরিদগঞ্জ বাজারের তালুকদার প্লাজার সামনে অবস্থিত হাজী বিরিয়ানি হাউস থেকে কেনা বিরিয়ানির প্যাকেটে মিলেছে পোকা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) সকালে।
ভুক্তভোগী রাজু গাজী জানান, বৃষ্টির সকালে সন্তানদের আবদার মেটাতে তিনি ওই দোকান থেকে দুই প্যাকেট গরুর বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যান। পরিবারের সদস্যরা এক প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেললেও, দ্বিতীয় প্যাকেটটি খোলার পর মাংসের ভেতর পোকা দেখতে পান। এ দৃশ্য দেখার পরপরই খাওয়ার অরুচি ও বমিভাব দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে।
রাজু গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানদের শখের খাবারে এমন নোংরা পরিস্থিতি মেনে নেওয়া যায় না। প্যাকেটটি নিয়ে আমি তাৎক্ষণিক দোকানে ফিরে যাই এবং বিষয়টি দোকান কর্তৃপক্ষকে জানাই।”
এ বিষয়ে জানতে চাইলে হাজী বিরিয়ানি হাউসের ম্যানেজার ইয়াসিন কোনো সদুত্তর দিতে পারেননি। পোকাযুক্ত খাবার কেন বিক্রি করা হলো-এমন প্রশ্নের মুখে তিনি নিশ্চুপ ছিলেন।
এদিকে খবরটি জানাজানি হলে স্থানীয় লোকজন দোকানটির সামনে ভিড় জমান। স্থানীয়রা অভিযোগ করেন, এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও এই দোকানের বিরুদ্ধে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ উঠেছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রতিনিয়ত এমন কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। জনস্বাস্থ্যের ক্ষতি ও ভোক্তার অধিকার ক্ষুণ্ন করার এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের এই আশ্বাসকে স্বাগত জানিয়েছেন এবং অবিলম্বে এই হোটেলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital