বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে জাতীয় সাংবাদিক সংস্থার মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম
মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে জাতীয় সাংবাদিক সংস্থার মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে জাতীয় সাংবাদিক সংস্থার জনসচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, ক্লীন চাঁদপুর, কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

সংস্থার সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন, ক্লিন চাঁদপুরের সদস্য ওয়াজি উল্লাহ জিন্নাহ, চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম পাটওয়ারী, সংগঠনের ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, সিনিয়র সদস্য আব্দুল গণি, ওমর শরীফ ও আরিফুর রহমান সাগর, চাঁদপুর কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারী মো. নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং সমাজের জন্যে এক ভয়াবহ অভিশাপ। এসব অপরাধে জড়িয়ে তরুণ সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে পরিবার ও সমাজে অস্থিরতা, অপরাধপ্রবণতা এবং সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Model Hospital

তারা আরও বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, সমাজের অসঙ্গতি তুলে ধরা, জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুপথে পরিচালিত করতে হবে।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন এবং সাথে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital