বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর, সেক্রেটারি মাওলানা নুরুদ্দীন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর, সেক্রেটারি মাওলানা নুরুদ্দীন

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া অধিবেশন একটানা বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অধিবেশনে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ সেশনের জন্য হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান পুনরায় জেলা সভাপতি এবং মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন খান জেলা সেক্রেটারি নির্বাচিত হন।

শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, “বিগত সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, জাতি ও মানবকল্যাণে যে ভূমিকা পালন করেছে, আগামী দিনেও সেই ধারা আরও শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

Model Hospital

অধিবেশন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital