বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম
মতলব দক্ষিণে ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিচ্ছেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুলের আয়োজনে কলেজ  মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামালের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আতিফ ইরহাম ও রোজা আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাবেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩৮ জন ও সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৫৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে কেএফটি কলেজিয়েট স্কুলে পড়ছে। এসব কৃতি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে অতিথিগণ কলেজ ভবনের চতুর্থ তলায় স্বর্ণপ্রদকপ্রাপ্ত শিক্ষাবিদ মরহুম ওয়ালিউল্লাহ পাটোয়ারীর নামকরণে  লাইব্রেরির ফলক উম্মোচন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital