বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পালিয়ে গিয়ে স্বামীকে রেখে প্রেমিকের সাথে বিয়ে

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৫৫ এম
চাঁদপুরে পালিয়ে গিয়ে স্বামীকে রেখে প্রেমিকের সাথে বিয়ে

চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামে প্রবাসী স্বামীকে রেখে এক তরুণীর প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তরুণীর পরিবার বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ের (মরিয়ম) সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পর গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ জুলাই তারা বাড়ি থেকে চলে যান।

মেয়ের পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে তরুণী ও লিমনকে উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।

এদিকে অভিযুক্ত লিমন দাবি করেন, মরিয়মের অন্যত্র বিয়ের আগ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।

Model Hospital

অন্যদিকে মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন?

প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র বলেন, মরিয়মের কাকা আলীর করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital