শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ভস্মীভূত, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২২ পিএম
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ভস্মীভূত, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত মিল মালিকের।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর এলাকায় গৌরিপুর-মতলব পেন্নাই সড়কের পাশে অবস্থিত আদিবা তুলার মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত‍্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খর্গপুর এলাকায় আদিবা তুলার মিলে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মুহুর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদিবা তুলা মিলের কর্মচারী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে মিলের মেশিন চালু দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আমি ডাকচিৎকার দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার দুইটি মেশিন, জুট ও তুলা সম্পূর্ণ পুড়ে যায়।
মিলের মালিক মো. লিটন প্রধান জানান, অগ্নিকাণ্ডে আমার মিলের মেশিন, জুট ও তুলাসহ ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে  আগুনের সূত্রপাত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital