শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কোচিং নির্ভরতা কমাতে স্কুল আওয়ারের বাইরে বিশেষ ক্লাসের তাগিদ: শিক্ষামন্ত্রী মিলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৫ এম
কোচিং নির্ভরতা কমাতে স্কুল আওয়ারের বাইরে বিশেষ ক্লাসের তাগিদ: শিক্ষামন্ত্রী মিলন

কচুয়া শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার মান উন্নয়নে অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহন করতে  হবে, শিক্ষকদের শূন্যপদও পুরণ করতে হবে। শূন্য পদে পুরণে ১০ বছর যাবৎ ৩২ হাজার প্রাথমিক  শিক্ষককের পদোন্নতি নিয়ে মামলায় জুলে থাকার জট বিষয়টির ইতিমধ্যেই সমাধানের পথেই। এনটিআরসির সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা যাতে সহজে নিজ নিজ এলাকায় নিয়োগ পান সেই লক্ষ্যে এনটিআরসির সুপারিশ সক্রান্ত সনদ নিয়ে বিদ্যালয়ে হাজির হলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তাদেরকে নিয়োগ দিতে বাধ্য থাকবে। ‎তিনি শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপি চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
‎
তিনি শিক্ষার মডেল হিসেবে কচুয়াকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে আগামীর ২০২৭ সালের চুড়ান্ত পরীক্ষার কয়েকমাস পূর্বে ওই পরীক্ষার আদলে গুরুত্বপূর্ণ সাবজেক্টের  উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্বাবধানে স্ব স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন।
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে প্রশ্নপত্র প্রনয়ন পরীক্ষা গ্রহন এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য বিশেষ ব্যবস্থারও পরামর্শ দেন।  উপজেলা ভিত্তিক প্রশ্নপত্র প্রনয়ন ও পরীক্ষা গ্রহন,  উত্তরপত্র মূল্যায়নের জন্য কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি ভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষক দ্বারা উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সময় সূচির আগে অথবা পরে বিশেষ ক্লাস নেওয়ার ব্যবস্থা করে কোচিং পদ্ধতি প্রতি শিক্ষার্থীদের অশক্তি দুর করবে। এই লক্ষ্যে নিজ নিজ এলাকার অবসরপ্রাপ্ত বিষয় ভিত্তিক শিক্ষককের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের পরামর্শ দেন। শিক্ষার্থীরা কোন ক্রমেই সন্ধ্যার পর স্ব স্ব পড়ার টেবিলের পরিবর্তে অন্যত্র অযথা ঘুরাফেরা করতে যাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষকদের নির্দশনা দেন।
‎মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।
এই মতবিনিময় সভায় কচুয়া উপজেলার সকল স্কুল, কলেজ,  মাদ্রাসার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।