বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশ এডিশনে হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন আশিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৫ এম
দেশ এডিশনে হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন আশিক

অনলাইন সংবাদমাধ্যম দেশ এডিশন–এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন মো. আশিক এলাহী।

শুক্রবার দেশ এডিশনের সম্পাদক মো. নাজমুল হক স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় তাঁর হাতে প্রতিষ্ঠানের অফিসিয়াল প্রেস আইডি কার্ডও তুলে দেওয়া হয়।

নিয়োগপত্রে বলা হয়েছে, পেশাগত নীতিমালা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রেখে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ঘটনা, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং আলোকচিত্র সংগ্রহ করে দেশ এডিশনে পাঠাবেন আশিক এলাহী।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশিক এলাহী বলেন, “দেশ এডিশন পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত। সাধারণ মানুষের অধিকার, হাজীগঞ্জ উপজেলার সম্ভাবনা ও বিভিন্ন সমস্যার বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করব। পেশাগত সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

Model Hospital

দেশ এডিশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আশিক এলাহী তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে হাজীগঞ্জে প্রতিষ্ঠানটির সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।