বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসইএল‌ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম
এসইএল‌ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এস ই এল‌ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে এস ই এল‌ মডেল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এস ই এল) মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল।
এস ই এল‌ মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার।
আলমগীর সরকার বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি কারণ এটি মানুষকে সৎ, দয়াশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। কেবল প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা মেধাই একটি সুন্দর সমাজ গঠনের জন্য যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক মূল্যবোধ।
তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে। বলেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital