বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২৩ এম
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানার পুলিশের নিয়মিত অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কচুয়া থানার পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

থানার পুলিশ সূত্র জানাগেছে,২৫ জুলাই শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাচার পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ জয়নগর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরহাদ (১৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা রাজবাড়ী এলাকায় এসআই ফ. ম. শাহ্জাহান অভিযান পরিচালনা করে মো. ইকবাল হোসেন (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও এলাকা থেকে এসআই মো. রুবেল সরকার অভিযান চালিয়ে মো. রিপন (৩২)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Model Hospital

কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালোচৌ এলাকা থেকে

এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন পাঠান (৩৬) ও মো. রুবেল মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৫ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে ২৬ জুলাই ২০২৬ তারিখে তাদেরকে বিধি মোতাবেক কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।