শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আমার জীবনে প্রথম এবং শেষ নির্বাচন হবে চাঁদপুর পৌরসভার নির্বাচন : মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম
আমার জীবনে প্রথম এবং শেষ নির্বাচন হবে চাঁদপুর পৌরসভার নির্বাচন : মোশাররফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভালো কাজের সুফল যেমন ভোটাররা পায়ে, তেমনি তার অপকর্মের দ্বায়ও ভোটারদের বইতে হয়। শুধু দুনিয়া নয় আখেরাতেও এর জবাব দিতে হয়। তাই আপনাদের প্রতি অনুরোধ, পৌরসভার হিসেবে এমন একজনকে নির্বাচিত করবেন– যিনি আপনাদের আমানতের খেয়ানত করবে না। যিনি সত্যিকার অর্থে আপনাদের সেবক হিসেবে আপনাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

২৯ জুলাই বুধবার বিকেল তিনি চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের দক্ষিণ তরপুপুরচন্ডি এলাকায় বাইতুস সালাম জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমি নিশ্চিত তিনি ভালো কাজ করেছেন বলেই এত মানুষ তার জানাজায় শরিক হয়েছিলেন। সেদিন থেকে আমি মনে মনে স্বপ্ন দেখেছি চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচন করার।

আল্লাহ আমাকে যা দিয়েছেন জীবনে আর পাওয়ার কিছু নেই। তবে আমার সম্মান হারানোর ভয় আছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি যদি আল্লাহ আমাকে মেয়র হিসেব কবুল করেন তবে, আপনাদের আমানতের খেয়ানত আমি করবো না। কাল হাশরের মাঠে আমি যেন আপনাদের আমানত ভালো কাজের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা করবো। আমার একটাই স্বপ্ন চাঁদপুর পৌরবাসীর খেদমত করা। আমার জীবনে প্রথম এবং শেষ নির্বাচন হবে চাঁদপুর পৌরসভার নির্বাচন।

Model Hospital

তিনি আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেটি নির্মাণে সহযোগিতা করার সভার সৌভাগ্য হয় না। আমি আমার সাধ্যমত এই মসজিদ নির্মাণের পাশে থাকব।তবে মসজিদ নির্মাণের পাশাপাশি আমাদেরকে মসজিদের মুসল্লী বাড়ানোর কাজ করতে হবে। আমাদের তরুণ- যুব সমাজ দিন দিন মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। তারা খেলাধুলা বিমুখ হয়ে পড়ছে। মাদক, সামাজিক অপরাধ এবং তথ্য প্রযুক্তি অপব্যবহার তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তরুণদের সমাজকে সঠিক পথে না আনতে পারলে আমাদের সকল অর্জনই বৃথা যাবে। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সত্যিকার অর্থে একটি আদর্শিক সমাজ বিনির্মাণে কাজ করি।

নির্মাণাধীন বাইতুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি টিপু সুলতান প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন মাঝি, আরিফ ইকবাল লিটু তালুকদার, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ডাক্তার প্রমুখ। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন পার্শ্ববর্তী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান নিজামী। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফ উদ্দিন মানিক। এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।